Showing posts with label প্রেস বিজ্ঞপ্তি. Show all posts
Showing posts with label প্রেস বিজ্ঞপ্তি. Show all posts

Tuesday, September 10, 2019

লেখালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৩ই সেপ্টেম্বর।



মাসিক লেখালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ১৩ই সেপ্টেম্বর, শুক্রবার নগরীর নবাব সিরাজুদ্দৌলা রোডস্থ যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে (নাহার প্লাজা ৩য় তলা, দেওয়ান বাজার, চট্টগ্রাম)  অনুষ্ঠিত হবে।

মাসিক লেখালয়ের উপদেষ্টা হুমায়ুন আবিদের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক পূবদেশ এর সহকারী সম্পাদক, অধ্যক্ষ আবু তালেব বেলাল


সম্মাননা গ্রহণ করবেন নুরুল আজিম ইমতিয়াজ (সাহিত্য), আবদুল হামিদ (সাহিত্য), আজহার মাহমুদ  (সাহিত্য) । 




রাকায়েত উল করিম ( আলোকচিত্র), এমদাদ হোসাইন (আলোকচিত্র), আল ইয়াছা ইরফান (আলোকচিত্র)।         

এছাড়াও উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের প্রথিতযশা কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকরা উপস্থিত থাকবেন, এতে আপনিও আমন্ত্রিত।